কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদ নেতা সৈয়দ আলীউজ্জামান মহসিনকে দল থেকে অব্যাহতি
আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-দলীয় সমাবেশে কমিটি বয়কট ও নিজের পদ প্রত্যাহার করায় গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সাবেক আহ্বায়ক ও বর্তমান কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি সৈয়দ আলীউজ্জামান মহসিনকে।
বৃহস্পতিবার ১৭ জুলাই রাতে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফার স্বাক্ষরিত অব্যাহতি পত্র প্রদান করে
সৈয়দ আলীউজ্জামান মহসিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গন অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান গত ১৬ জুলাই বুধবার কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের আগষ্টের পদযাত্রা শেষে গণ অধিকার পরিষদের ” জুলাই দিবসে গণপদযাত্রা কর্মসূচিতে আলীউজ্জামান মহসিন কে বক্তব্য দিতে দিলে, বক্তব্য চলাকালে তিনি তার বক্তৃতায় বলেন আমি আজকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি,আমি কিশোরগঞ্জের গণঅধিকার পরিষদের কমিটি বয়কট করছি এবং আমি আমার পদ প্রত্যাহার করছি। ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই, ইনকিলাব জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। তিনি
দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এবিষয়ে সৈয়দ মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক। কারণ দর্শানোর নোটিশ ছাড়া এরকম সিদ্ধান্ত নজিরবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন আমি মনেকরি কিশোরগঞ্জ গন অধিকার পরিষদের কমিটি নিয়ে দলটির অভ্যন্তরে চলমান বিতর্কের মধ্যে এমন সিদ্ধান্ত দলের গণতান্ত্রিক চর্চা ও গনতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































